1. admin@weeklyprekkhapot.com : admin :
অনুমোদনহীন পশুর হাট বসানোয় ১৬ ব্যবসায়ীকে ঢাদসিক'র পৌনে ১ লাখ টাকা জরিমানা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

অনুমোদনহীন পশুর হাট বসানোয় ১৬ ব্যবসায়ীকে ঢাদসিক’র পৌনে ১ লাখ টাকা জরিমানা

ঢাকা, ১৫ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৭৩ বার পঠিত
অনুমোদনহীন পশুর হাট বসানোয় ১৬ ব্যবসায়ীকে ঢাদসিক'র পৌনে ১ লাখ টাকা জরিমানা

ঢাকা, ১৫ জুন, ২০২৪ (দৈরাস):
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)’র আওতাধীন এলাকার বিভিন্ন জায়গায় অনুমোদনহীন পশুর হাট বসানোয় ১৬ ব্যবসায়ীকে পৌনে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ জুন, ২০২৪ ইং) দক্ষিণ সিটির ঝিগাতলা, খিলগাঁও রেললাইন ও পলাশী মোড় এলাকায় এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ঢাদসিক’র অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউর রহমান, করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম যথাক্রমে এসব অভিযান পরিচালনা করেন।

অঞ্চল ৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউর রহমান বলেন, জিগাতলা নতুন রাস্তায় সালেক গার্ডেন কাঁচাবাজার এর সামনে একটি ছোট আকারের অননুমোদিত ছাগলের হাট উচ্ছেদ করা হয়েছে। এ সময় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে খিলগাঁও রেললাইন এলাকায় অনুমোদনহীন পশুর হাটে অভিযান চালানো প্রসঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, রাস্তার উপরে, বিশেষ করে অনুমোদিত নয়, এমন কোনো জায়গায় হাট বসতে দেওয়া হবে না। এই এলাকায় তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, পলাশী মোড়ের দুই পাশে ব্যবসায়ীরা ছাগল নিয়ে বসে গিয়েছিল। এখানে হাট বসাতে সিটি করপোরেশন থেকে অনুমোদন দেওয়া হয়নি। তাই অননুমোদিত এই হাটের ১১ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরে অনুমোদনহীন সেসব হাটের পশুগুলো নিকটবর্তী অনুমোদিত পশুর হাটে পাঠিয়ে দেওয়া হয়।

সবমিলিয়ে আজ ১৬ ব্যবসায়ীকে অনুমোদনহীন হাট বসানোয় মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের ৯২ এর (৭) ও (৮) ধারায় এসব জরিমানা করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park