1. admin@weeklyprekkhapot.com : admin :
কোরবানির হাট ও পশুর বর্জ্য অপসারণ তদারকিতে ঢাদসিক'র নিয়ন্ত্রণ কক্ষ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কোরবানির হাট ও পশুর বর্জ্য অপসারণ তদারকিতে ঢাদসিক’র নিয়ন্ত্রণ কক্ষ

ঢাকা, ১৪ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৬০ বার পঠিত
কোরবানির হাট ও পশুর বর্জ্য অপসারণ তদারকিতে ঢাদসিক'র নিয়ন্ত্রণ কক্ষ

ঢাকা, ১৪ জুন, ২০২৪ (দৈরাস):
কোরবানির পশুর হাট ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। ঢাদসিক’র প্রধান কার্যালয় নগর ভবনের শীতলক্ষ্যা হলে কেন্দ্রীয় এই নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে।

কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে শুক্রবার (১৪ জুন, ২০২৪ ইং) হতে ঢাদসিক এলাকায় প্রতিষ্ঠিত ১০টি অস্থায়ী পশুর হাটের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি শুরু হয়েছে। এছাড়াও ঈদের দিন দুপুর ২টা হতে ঈদের পরবর্তী দিন পর্যন্ত ওয়ার্ডভিত্তিক কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয় এবং ঢাদসিক এলাকার বাসিন্দাদের এ সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কাজ করবে।

কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ করা না হলে দক্ষিণ সিটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বরে ফোন করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হলো।

কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সামষ্টিক কার্যক্রম তদারকি ও ব্যবস্থাপনার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব বণ্টন করে ইতোমধ্যে দপ্তর আদেশ জারি করা হয়েছে। মোট ১৩টি সেশনের মাধ্যমে আজ শুক্রবার দুপুর ২টা হতে আগামী ১৮ জুন রাত ১০টা পর্যন্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পরিচালিত হবে।

পাশাপাশি ইজারাকৃত ১০টি অস্থায়ী কোরবানির পশুর হাটের আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবং মৌসুমী চামড়া ব্যবসায়ীদের যত্রতত্র অস্থায়ী বিক্রয় কার্যক্রম বন্ধ করতে করপোরেশনের ৬ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োজিত করে দপ্তর আদেশ জারি করা হয়েছে। একইসাথে ইজারাকৃত ১১টি স্থায়ী-অস্থায়ী কোরবানির পশুর হাটের তথ্য আদান-প্রদান ও পর্যবেক্ষণের লক্ষ্যে করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ১১টি দল (টিম) গঠন করে ভিন্ন আরেকটি দপ্তর আদেশ জারি করা হয়েছে।

ভিন্ন আরেক দপ্তর আদেশে কোরবানির পশুর হাট ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিন সচিত্র তদারকির লক্ষ্যে ১০টি দল গঠন করা হয়। এই দলগুলো দক্ষিণ সিটির ১০ অঞ্চলে দায়িত্ব পালন করবে।

করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন এসব দপ্তর আদেশ জারি করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park