1. admin@weeklyprekkhapot.com : admin :
সাংবাদিক রিয়াদ তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাংবাদিক রিয়াদ তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

ঢাকা, ১৪ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১০৯ বার পঠিত
সাংবাদিক রিয়াদ তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

ঢাকা, ১৪ জুন, ২০২৪ (দৈরাস):
অপরাধ বিষয়ক প্রতিবেদক আরএম সালেহ আকরাম তালুকদার ওরফে রিয়াদ তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

শুক্রবার (১৪ জুন, ২০২৪ ইং) সকালে বিসিআরসি’র সভাপতি আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- দুর্নীতিবাজ ও মানব পাচার চক্রের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময় নিউজ করার জের হিসেবে রিয়াদ তালুকদারকে তারা বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিলো। তিনি পরিবার নিয়ে শংকার মধ্যে আছেন।

সম্প্রতি, রিয়াদ তালুকদারের বিরুদ্ধে আদালতে আরো একটি হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

সাংবাদিক নেতৃবৃন্দরা আরও বলেন, একটি চলমান মামলার তথ্য উপাত্ত চাইতে গেলে ও মামলা সম্পর্কে টেলিফোনে খোঁজখবর নিতে গেলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। তার বিরুদ্ধে করা মিথ্যে মামলা তুলে না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সাংবাদিকরা এই প্রতিবাদ সমাবেশে জানান।

‘মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ’, ‘বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড’ সংগঠন দ্বয়ের সভাপতি ও দৈনিক ‘মাতৃভূমির খবর’র বার্তা সম্পাদক বাদল চৌধুরী বলেন তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। একজন সাংবাদিক যখন কোন প্রতিবেদন তৈরি করেন তখন তার সত্যতা অবশ্যই যাচাই বাছাই করেই করেন। হয়রানি করবার জন্য একজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা এটা খুবই দুঃখজনক। সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অবশ্যই সাংবাদিকদের জন্য একটি প্রতিষ্ঠান রয়েছে যা প্রেস কাউন্সিল হিসেবে পরিচিত। সেখানে অভিযোগ করলে প্রেস কাউন্সিল তার সত্যতা যাচাই বাছাই করে ব্যবস্থা নিলে আমার মনে হয় সাংবাদিকেরা মিথ্যা হয়রানি থেকে মুক্ত থাকতে পারবো।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিসিআরসি’র সহ-সভাপতি ফারুক আহমেদ (সম্পাদক, দৈনিক রূপবানী), এস এম শামসুল হুদা, মোঃ শহীদুল্লাহ প্রিন্স।

সংগঠনের সাধারণ সম্পাদক মহসিন আহমেদ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মন্জুর হোসেন ইশা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিসিআরসি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা তুর্না, সমন্বয় সম্পাদক কিশোর ডি কস্তা, কার্যকরী সদস্য আনোয়ারুল ইসলাম খানসহ প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park