নরসিংদী, ১৩ জুন, ২০২৪ (দৈরাস):
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নরসিংদীর মনোহরদী উপজেলার পাঁচ শতাধিক অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
বৃহস্পতিবার (১৩ জুন, ২০২৪ ইং) বিকালে মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিল্পমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ২ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু ও চিনি বিতরণ করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর প্রমুখ।
প্রধানমন্ত্রীর এসব ঈদ উপহার পেয়ে খুশি উপকারভোগীরা। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় এই ঈদ উপহার বিতরণ করা হবে।