1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরন

মোঃ হাবিবুর রহমান, মুন্সীগঞ্জ:
  • আপডেট সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১২১ বার পঠিত
সিরাজদিখানে স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরন

মোঃ হাবিবুর রহমান, মুন্সীগঞ্জ:
‘ফুলে-ফলে মুন্সীগঞ্জ হবে রঙ্গিন’ এই শ্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের ছয়টি থানায় শুরু হয়েছে গাছের চারা বিতরণ।

এরই ধারাবাহিকতায় বুধবার (১২ জুন, ২০২৪ ইং) সিরাজদিখানের মালখানগরে গোড়াপীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, থানার নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।

তিনি তার বক্তব্যে ছাত্র-ছাত্রী এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা আয়ু পেয়েছিলেন বিশ হাজার দুইশত চল্লিশ দিন এ সংখ্যার সাতগুন বৃক্ষের ফুলে-ফলে রঙ্গিন হবে মুন্সীগঞ্জ। এ বাস্তবতাকে সামনে রেখে আমরা তোমাদের মাঝে গাছের চারা বিতরণ করছি। তোমরা তোমাদের বাড়িতে যেখানে খালি জায়গা পাবে সেখানেই চারাগুলো রৌপন করবে। চারা রৌপনের পরে কিভাবে পরিচর্যা করতে হবে সে বিষয়ে ধারণা দেন তিনি।

তিনি তার বক্তব্যে মালখানগর ইউনিয়ন পরিষদের সদস্যদের বলেন, আপনারা আপনাদের এলাকার প্রতিটি রাস্তার পারে এ চারা রৌপন করবেন এবং নিয়মিত তদারকি করবেন। যাতে চারাগুলে সুন্দর মত বেড়ে উঠতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন- মালখানগর ইউনিয়ন পরিষদের সচিব আমিনুল ইসলাম, উদ্যোক্তা ইমরান হোসেন, মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম পিন্টু, মালখানগর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা।

উল্লেখ্য এদিন মালখানগর ইউনিয়নে মোট চৌদ্দশত গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park