1. admin@weeklyprekkhapot.com : admin :
এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে গঠিত কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে গঠিত কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৯১ বার পঠিত
এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে গঠিত কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণের লক্ষ্যে গঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মশক নিয়ন্ত্রণ কারিগরি কমিটির ২য় সভা মঙ্গলবার (১১ জুন, ২০২৪ ইং) বেলা ১১টায় কনফারেন্স রুম, নগরভবন, লেভেল-০৬, গুলশান-০২ এ অনুষ্ঠিত হয়।

ব্রিগেঃ জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মোঃ আতিকুল ইসলাম, মাননীয় মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, অধ্যাপক ডাঃ বেনজির আহমেদ, সাবেক পরিচালক, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, অধ্যাপক ড. গোলাম ছারোয়ার, অধ্যাপক, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম), এছাড়াও বেবিচক, পিপিডব্লিউ,ডব্লিউএইও এবং মশক নিয়ন্ত্রণে গঠিত কারিগরি কমিটির অন্যান্য প্রতিনিধিগণ সভায় অংশগ্রহন করেন।

সভায় বুয়েট এর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিনিধি দল এআই এনাবেল স্মাটফোন বেইজড ভেক্টর সার্ভিল্যান্স এর উপর ‍প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়াও আনবিক শক্তি কমিশিনের পরিচালক ডাঃ মাহফুজা খান বিভিন্ন ধরনের ট্র্যাপ নিয়ে আলোচনা করেন।

উক্ত সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক ব্যবহৃত বিভিন্ন কীটনাশক এর কার্যকারিতা এবং সঠিক প্রয়োগ নীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মশক কর্মীদের দ্বারা নোভালিউরন লার্ভিসাইড এর বিতরন এবং ওভার দ্যা কাউন্টার ড্রাগ হিসেবে নোভালিউরন বিতরন বিষয়ে আলোচনা করা হয়।

জৈবিক কীটনাশক বিটিআই এর প্রয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park