1. admin@weeklyprekkhapot.com : admin :
ইনার সার্কুলার সড়কের নাম 'বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি' নামকরণ অনুমোদিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ইনার সার্কুলার সড়কের নাম ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি’ নামকরণ অনুমোদিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৭৭ বার পঠিত
ইনার সার্কুলার সড়কের নাম 'বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি' নামকরণ অনুমোদিত

নিজস্ব প্রতিবেদক:
রায়ের বাজার স্লুইস গেট থেকে পোস্তগোলা ব্রীজ পর্যন্ত ইনার সার্কুলার সড়কের নাম বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি নামকরণ অনুমোদন করা হয়েছে।

গত সোমবার (১০ জুন, ২০২৪ ইং) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত ৮ সারির রায়ের বাজার স্লুইস গেট থেকে পোস্তগোলা ব্রীজ পর্যন্ত ইনার সার্কুলার সড়কের নতুন এই নামকরণ সম্পর্কিত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক, ভবন ও স্থাপনা উপ-কমিটির গত ১৩ মে তারিখে অনুষ্ঠিত সভার সুপারিশ, বিগত ২০ মে তারিখের দ্বিতীয় পরিষদের ২৫তম করপোরেশন সভায় গৃহীত সিদ্ধান্ত এবং স্থানীয় সরকার বিভাগের গত ৩০ মে তারিখের ৪৬.০০.০০০০.০৭০.১৮.০০২.২৩-৫৫০ নম্বর স্মারক মোতাবেক প্রাপ্ত অনুমোদনের প্রেক্ষিতে সড়কটির নাম “বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি” নামকরণ করা হয় বলে দপ্তর আদেশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য যে, গত ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবাজারে ‘রায়ের বাজার স্লুইস গেট থেকে পোস্তগোলা ব্রীজ পর্যন্ত ইনার সার্কুলার’ প্রকল্পসহ ৪টি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

৯৭৪ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৮ সারির বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় ১০ কিলোমিটার নর্দমা(ড্রেন), ১০ কিলোমিটার পথচারী হাঁটার পথ(ফুটপাত), ৩টি উড়াল সেতু (ভেহিকেল ওভারপাস), ৩টি পথচারী পারাপার সেতু(ওভারব্রিজ), দুই কিলোমিটার সংরক্ষণকারী দেয়াল(রিটেইনিং ওয়াল), তিনটি মসজিদ, ছয়টি যানবাহন বিরতির স্থান(বাস-বে) ও ছয়টি যাত্রীছাউনি ইত্যাদি অনুষঙ্গ নির্মাণ করা হবে। এতে ঢাকা শহরের ভেতরে বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চাপ কমার পাশাপাশি বহুলাংশে যানজট নিরসন হবে বলে আশা করা হচ্ছে।

২০২৬ সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park