1. admin@weeklyprekkhapot.com : admin :
‘পরিব্রাজক গ্রুপ’-এ পঞ্চাশ হাজার সদস্য পূরণে বিশেষ ভ্রমণ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

‘পরিব্রাজক গ্রুপ’-এ পঞ্চাশ হাজার সদস্য পূরণে বিশেষ ভ্রমণ

সিলেট, ৯ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৪৮ বার পঠিত
‘পরিব্রাজক গ্রুপ’-এ পঞ্চাশ হাজার সদস্য পূরণের উদ্দেশে বিশেষ ভ্রমণ

সিলেট, ৯ জুন, ২০২৪ (দৈরাস):
ভ্রমণ বিষয়ক অন্যতম এক গ্রুপের নাম ‘পরিব্রাজক’। গ্রুপটিতে ৫০ হাজার সদস্য প্রাপ্তি উপলক্ষে বৃহত্তর সিলেটের হবিগঞ্জ, শ্রীমঙ্গল ও কমলগঞ্জে গত শুক্রবার ও শনিবার (৭-৮ জুন, ২০২৪ ইং) এ দু’দিনের বিশেষ ভ্রমণ সম্পন্ন হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)’র সাবেক ছাত্র জহিরুল ইসলামের উদ্যোগে ২০১৮ সালে গ্রুপটির পদচারণা শুরু হয়। ‘পরিব্রাজক’ ২০১৯ সালে তাদের প্রথম ভ্রমণ শুরু করে।

এরপর থেকে দেশের দর্শনীয় বিভিন্ন স্থানে স্বল্প খরচে প্রতি সপ্তাহে ভ্রমণের আয়োজন করে এগিয়ে চলছে ‘পরিব্রাজক’। ‘পরিব্রাজক’ গ্রুপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষও সদস্য হয়েছেন। গ্রুপটিতে যেকোন পরিবার বা পেশার মানুষ ভ্রমণে অংশগ্রহন করতে পারেন। ‘পরিব্রাজক’ তাদের পদচারণা শুরুর পর থেকেই সুনামের সাথে সুন্দর, সুশৃঙ্খল ও নিরাপদভাবে ভ্রমণের আয়োজন করে চলেছে। ভ্রমণ নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ভ্রমণ পিপাসুদের নিয়মগুলো আগে থেকেই জানানো হয় এবং সে অনুযায়ীই সফরগুলো শেষ করা হয়।

এবারের বিশেষ ভ্রমণে অতিথি হিসেবে ‘বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড’ ও ‘মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ’ সংগঠন দ্বয়ের সভাপতি এবং দৈনিক ‘মাতৃভূমির খবর’র নিউজ এডিটর বাদল চৌধুরীসহ প্রায় দুইশত জন গ্রুপের সদস্য অংশগ্রহণ করেন।

উক্ত ভ্রমণটিতে এডমিনের দায়িত্বে যারা ছিলেন তারা সকলেই ঢাবি’র সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী। তারা হলেন- গ্রুপের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম (জহির), বায়েজীদ সরকার, নাজমুল কায়েস সিয়াম ও নারীদের দায়িত্বে ছিলেন স্বর্ণা আক্তার মোহিনী এবং সহযোগীর দায়িত্ব পালন করেন মো: রাহাতুল ইসলাম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park