1. admin@weeklyprekkhapot.com : admin :
ডুমুরিয়ায় যাত্রীবাহীবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ডুমুরিয়ায় যাত্রীবাহীবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

ডুমুরিয়া, ৯ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১২১ বার পঠিত
ডুমুরিয়ায় যাত্রীবাহীবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

ডুমুরিয়া, ৯ জুন, ২০২৪ (দৈরাস):
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। রোববার (৯ জুন, ২০২৪ ইং) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মেছাঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন, খর্ণিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্সী পারভেজ হাসান।

তিনি জানান, দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রাইভেট কারটি একটি পিকআপকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই রাস্তার দুই পাশে প্রাইভেটকার ও বাসটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ তিনজনের মৃত্যু হয়।

এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের এক যাত্রীকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বাসের ২ যাত্রী সামান্য আহত হন। ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক আছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park