কুমিল্লা, ৮ জুন, ২০২৪ (দৈরাস):
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজমঙ্গলপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় শুক্রবার রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা কালে আসামী আবুল হোসেন সুজন(২৮) মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ১৪০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রাজমঙ্গলপুর গ্রামের তাজুল ইসলাম এর ছেলে। সে দীর্ঘদিন যাবত কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য বিদেশী মদ সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিলো।
র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।