কুমিল্লা, ৬ জুন, ২০২৪ (দৈরাস):
বরুড়া উপজেলার আমড়াতলী বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৩৮, ৪৩ ও ৫১ ধারায় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।
এসময় বরুড়া থানা পুলিশের সহযোগিতায় উক্ত অভিযানটি পরিচালনা করা হয়।
জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।