1. admin@weeklyprekkhapot.com : admin :
বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানের নির্মাণ কাজ শুরু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানের নির্মাণ কাজ শুরু

ঢাকা, ৪ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৬১ বার পঠিত
বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানের নির্মাণ কাজ শুরু

ঢাকা, ৪ জুন, ২০২৪ (দৈরাস):
বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানের নির্মাণ কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (৪ জুন, ২০২৪ ইং) বিশেষ মোনাজাতের মাধ্যমে এই কাজ শুরু হয়।

এ সময় সেখানে করপোরেশনের মার্কেট নির্মাণ সেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তওহীদ সিরাজ, সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়াসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই প্রসঙ্গে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক খোঁজ-খবর নিয়েছেন, তাদেরকে সহযোগিতা করেছেন।

এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবাায়ীরা যাতে দ্রুততার সাথে পুনরায় সেখানে ব্যবসা শুরু করতে পারেন সেজন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন এবং তিনি স্বশরীরে উপস্থিত থেকে বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সুতরাং আমাদেরও আন্তরিক প্রচেষ্টা ছিল যেন দ্রুততম সময়ে সেখানে নির্মাণ কাজ শুরু করা যায়। তারই প্রতিফলন আজকের এই কার্যক্রম। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে পারব বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য যে, গত ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবাজারে ‘বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান’, পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট গেট পর্যন্ত আট সারির ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি (ইনার সার্কুলার রিং রোড)’, ধানমন্ডি হ্রদে ‘নজরুল সরোবর’ এবং শাহবাগে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান’ আধুনিকীকরণ শীর্ষক ৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ১০তলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান নির্মাণের লক্ষ্যমাত্রা রয়েছে।

এছাড়াও গত ২৬ মে নজরুল সরোবরের নির্মাণ করা শুরু হয়। অন্যদিকে গত ৩ জুন ঠিকাদার প্রতিষ্ঠানকে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান’ আধুনিকীকরণ প্রকল্পের স্থান বুঝিয়ে দেওয়া হয়। শীঘ্রই পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট গেট পর্যন্ত আট সারির ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি (ইনার সার্কুলার রিং রোড)’ এর নির্মাণ কাজও শুরু হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park