1. admin@weeklyprekkhapot.com : admin :
প্যারিস সফর শেষে সাংবাদিকদের মতবিনিময় করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

প্যারিস সফর শেষে সাংবাদিকদের মতবিনিময় করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ৪ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৮০ বার পঠিত
প্যারিস সফর শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ৪ জুন, ২০২৪ (দৈরাস):
বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ওয়ার্ল্ড টেনিস এ্যাসোসিয়েশন এবং ইউনিসেফের উদ্যোগে ৩১ মে, ২০২৪ অরিখে ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত Countdown to Nutrition for Growth 2025: Taking action on Women’s Nutrition at Roland-Garros শীর্ষক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানার নেতৃত্বে চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ডা. মীরজাদী সেরিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), স্বাস্থ্য অধিদপ্তর, জনাব মোঃ মিজানুর রহমান, মিনিস্টিার (কমার্শিয়াল) বংলাদেশ দূতাবাস, ফ্রান্স এবং ডা. এস এম হাসান মাহমুদ, ডিপিএম, জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর।

অনুষ্ঠানে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত পুষ্টি নিয়ে কর্মরত অতিথিবৃন্দের উদ্দেশ্যে রাখা বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা সামগ্রিকভাবে নারীপুষ্টির নানাবিধ অগ্রগতি তুলে ধরে এ বিষয়ে বাংলাদেশের সরকারের সাম্প্রতিক উদ্যোগ বিষয়ে আলোকপাত করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুষ্টি উন্নয়নে রাজনৈতিক প্রতিশ্রুতির বিষয় উল্লেখ করেন। এর ফলশ্রুতিতেই নারীপুষ্টির উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উদাহরণ হিসেবে বিবেচিত হয়। প্রান্তিক জনগণের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত ‘কমিউনিটি ক্লিনিক’ ধারণার কথাও উল্লেখ করেন।

তিনি আরো বলেন, নারী ও মাতৃপুষ্টির ফলে দেশে শিশু মৃত্যুহার, কম জন্ম ওজনের শিশু প্রসব উল্লেখযোগ্য হারে কমে এসেছে। এছাড়াও মায়েদের গর্ভকালীন অপুষ্টি ঘাটতির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে দরিদ্র গর্ভবর্তী মায়েদের জন্য মাতৃকালীন ভাতা প্রদানের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগের কথা বিশেষভাবে উল্লেখ করেন। আগামী পাঁচ বছরের জন্য গৃহীত ৫ম সেক্টর প্রোগ্রামে গর্ভকালীন অপুষ্টির ঘাটতি নিরসনে গৃহীত কর্মসূচীর বিষয়টি উল্লেখ করে সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে মাতৃপুষ্টির উন্নয়নের অপরিহার্যতার কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেন।

অনুষ্ঠানের পরবর্তী অংশে প্যানেল ডিসকাশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, অধ্যাপক ডা. মীরজাদী সেরিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), স্বাস্থ্য অধিদপ্তর।

অনুষ্ঠানে নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ পাতে, ফ্রান্সের পররাষ্ট্র সচিব, বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের জেন্ডার ইকুইটি প্রেসিডেন্ট আনিতা জায়িদি, কার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্পেন্সার কার্ক, ডব্লিউটিএ টেনিস কিংবদন্তী ও উইম্বলডন একক চ্যাম্পিয়ন ইভা মাজোলি, ফ্রেঞ্চ ডব্লিউটিএ টেনিস কিংবদন্তী ও রোল্যান্ড গরো একক চ্যাম্পিয়ন মারিয়ন বারতোলিসহ বিভিন্ন দেশ, দাতা সংস্থা ও সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বাংলাদেশের পুষ্টি উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিশ্রুতি ও পুষ্টি সূচকে বাংলাদেশের উন্নতির ভূয়সী প্রশংসা করেন এবং পুষ্টি সংক্রান্ত ভবিষ্যৎ কার্যক্রমে বাংলাদেশের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল অনুষ্ঠানের পরবর্তী অংশ Women Change the Game Event এ অংশগ্রহণ করে। নারী পুষ্টির উন্নয়ন তথা স্বাস্থ্যের উন্নয়নের বিষয়ে আলোকপাত করার লক্ষ্যে কিংবদন্তী নারী টেনিস খেলোয়াড়দের অংশগ্রহণে লন টেনিস খেলার আয়োজন করা হয়। খেলোয়াড়গণ আমন্ত্রিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে নারীপুষ্টি উন্নয়ন বিষয়ে বক্তব্য প্রদান করেন।

প্রতিমন্ত্রী ১ জুন, ২০২৪ তারিখে প্যারিসে অবস্থিত স্থানীয় একমাত্র বাংলা স্কুল ‘মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ও ফ্রেঞ্চ-বাংলা স্কুল’ পরিদর্শনে যান। সেখানে তিনি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং স্কুলের কার্যক্রম সম্বন্ধে অবহিত হন। প্রতিমন্ত্রী স্কুলের ছাত্রছাত্রীদের সাথে কিছু সময় কাটান, তাদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে মুগ্ধ হন এবং তাদেরকে উৎসাহ প্রদান করেন। তিনি বাংলা ভাষা চর্চার এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং এটি অব্যাহত রাখার আহবান জানান। তিনি বিদেশের মাটিতে ভাষাগত প্রতিকূলতার মধ্যেও বাংলা ভাষার ব্যবহার এবং বাঙালি ঐতিহ্যকে ধারণ করার আহবান জানান। পরিশেষে, প্রতিমন্ত্রীকে স্কুল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park