1. admin@weeklyprekkhapot.com : admin :
আক্কেলপুরে গুণগত মানসম্পন্ন সবজির চারা উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আক্কেলপুরে গুণগত মানসম্পন্ন সবজির চারা উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

জয়পুরহাট, ২ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৯৪ বার পঠিত
আক্কেলপুরে গুণগত মানসম্পন্ন সবজির চারা উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

জয়পুরহাট, ২ জুন, ২০২৪ (দৈরাস):
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের পশ্চিম মাতাপুর গ্রামের ফয়সাল নার্সারিতে কোকোডাস্ট ব্যবহার করে প্লাস্টিক ট্রে-তে গুণগত মানসম্পন্ন সবজির চারা উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের আওতায় ইকোলজি বান্ধব নিরাপদ সবজি ও ফসল উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উদ্যোগে রবিবার (২ জুন, ২০২৪ ইং) বেলা ১২ টায় উক্ত মাঠ দিবসে জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, নার্সারিটি অত্র এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এলাকার সবজি চাষীদের জন্য এই চারা অনেক সহজলভ্য হবে, যা ব্যবহারে আধুনিক কৃষি গঠনে অংশগ্রহণ সহজতর হবে।
এ সময় আরও বক্তব্য দেন, উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর, মেহেদুল হাসান, সংস্থাটির সহকারী রিজিওয়ানাল ম্যানেজার, মকবুল হোসেন, জামালগঞ্জ শাখা ব্যবস্থাপক দেওয়ান কাওছার।
এ ছাড়াও মাঠ দিবস অনুষ্ঠানে উক্ত প্রকল্পের মার্কেটিং ম্যানেজার, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটরসহ জাকস ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, উপকরণ সরবরাহকারী এবং অত্র এলাকার সবজি চাষীগণ উপস্থিত ছিলেন।
উপ-প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহযোগিতায় জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
কৃষক আনোয়ার হোসেন জানান, এই নার্সারীর চারা ব্যবহার করে বেগুন চাষাবাদ করি। এই চারা মারা যায় না, চারাতে স্প্রে লাগে কম, ফলন ভালো, সব সময় পাওয়াও যায়।
উদ্যোক্তা পিন্টু হোসেন জানান, তিনি প্রকল্পের সহযোগিতায় বাণিজ্যিকভাবে চারা উৎপাদন শুরু করেন। এতে করে এলাকার কৃষকগণ গুণগত মানের চারা ব্যবহার করে ফসল উৎপাদন করতে পারছেন। ফলে এই চারা ব্যবহারের আগ্রহ তৈরি হচ্ছে। আগামীতে নার্সারীটি বৃদ্ধি করার পরিকল্পনাও হাতে নিয়েছি যেন এলাকার কৃষকদের কাছে খুব সহজলভ্য হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park