1. admin@weeklyprekkhapot.com : admin :
‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ফারজানা শোভা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ফারজানা শোভা

ঢাকা, ১ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১০৮ বার পঠিত
‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ফারজানা শোভা

ঢাকা, ১ জুন, ২০২৪ (দৈরাস):
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘ভারত-বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২৪’পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন জার্নালিস্ট ফোরামের (ডিএমজেএফ) আহ্বায়ক ফারজানা শোভা।
শুক্রবার (৩১ মে, ২০২৪ ইং) বিকেলে রাজধানী সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে বাংলাদেশ-ভারত সম্প্রীতি উৎসবে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ভারত-বাংলাদেশ কালচারাল সোসাইটি নামে একটি সংগঠন এই আয়োজন করে।
বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ড.মো.আবু তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি এস এম মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান লেফট্যান্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ বীরপ্রতীক।
ফারজানা শোভা একুশে টেলিভিশনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিটে কর্মরত। এছাড়া তিনি আন্তর্জাতিক সংস্থা ভয়েস অব মিডিয়ার বাংলাদেশ চেয়ারপার্সন ও সাউথ এশিয়ান জার্নালিস্ট ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park