1. admin@weeklyprekkhapot.com : admin :
মোংলা-বেনাপোল রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মোংলা-বেনাপোল রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

বাগেরহাট, ১ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৮১ বার পঠিত
মোংলা-বেনাপোল রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

বাগেরহাট, ১ জুন, ২০২৪ (দৈরাস):
মোংলা বন্দর থেকে বেনাপোল পর্যন্ত যাত্রীবাহী রেল চলাচল শুরু হয়েছে। শনিবার (১ জুন, ২০২৪ ইং) দুপুরে মোংলা রেলওয়ে স্টেশন থেকে নতুন রুটের উদ্বোধন ঘোষণা করেন বাগেরহাট-৩ এর সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার।
এদিন দুপুর ৩টায় মোংলা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায় কমিউটার ট্রেনটি। এর আগে সকাল সাড়ে ১১টায় ৫ শত যাত্রী নিয়ে বেনাপোল থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। ট্রেনটি ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, ফুলতলা হয়ে মোংলায় পৌছায় দুপুর ২ টায়। মোংলা থেকে ৩ শত ৬১ জন যাত্রী নিয়ে দুপুর ৩ টার দিকে ট্রেনটি বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করে।
ট্রেনটি সন্ধ্যায় বেনাপোল পৌঁছাবে বলে জানান, মোংলা স্টেশন মাষ্টার এস,এম মনির আহম্মেদ।
মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন এই রুটে ট্রেন চলাচল করবে। এই রুটের দূরত্ব ১৩৮ দশমিক ৬৪ কিলোমিটার।
গত ১ নভেম্বর খুলনা টু মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় ৭ মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হলো।
এর আগে গত ১লা নভেম্বর খুলনা টু মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় ৭ মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park