মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
গত (২১ ডিসেম্বর, ২০২৩ইং) তারিখ রাত ২.০০ ঘটিকা হতে ভোর অনুমান ৫.০০ ঘটিকার মধ্যে কোতয়ালী মডেল থানাধীন ৩নং দূর্গাপুর দক্ষিণ ইউপিস্থিত দৌলতপুর রেল গেইট সাকিনস্থ ভূইয়া বাড়ীর রেহান খাঁন এর গোয়ালঘর থেকে অজ্ঞাতনামা চোর বা চোরেরা ১টি ফ্রিজিয়ান জাতের ষাড় গরু, যাহার মূল্য আনুমানিক ১,৫০,০০০ টাকা চুরি করে নিয়ে যায়।
বর্ণিত ঘটনায় মো: ইমরান খান এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানার এফআইআর নং-৬০, তারিখ-২২ ডিসেম্বর, ২০২৩; ধারা- ৪৫৭/৩৮০ The Penal Code, 1860; রুজু করা হয়।
পুলিশ সুপার, কুমিল্লা স্যারের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর তত্ত্বাবধানে কোতয়ালী মডেল থানাধীন, কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গরু চোর মো: সোহাগ প্রকাশ চোরা সোহাগ, পিতা-মৃত মাঈনুদ্দিন, সাং- দৌলতপুর রেল গেইট, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাকে সনাক্ত করে গ্রেফতার করা হয় এবং তার দেখানো মতে ৬নং জগন্নাথপুর ইউপিধীন বাটকেশ্বর সাকিনস্থ জনৈক শিপন(৩২) এর বসত ঘরের সামনে তার মালিকানাধীন গরুর গোয়াল হতে সোহাগ প্রকাশ চোরা সোহাগ এর দেখানো মতে বাদী ইমরান খান সোহেল এর সনাক্ত মতে চোরাই গরু উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে ডাকাতি প্রস্তুতি, মারামারি ও মাদক মামলা সহ মোট ৪টি মামলা রয়েছে।