নাটোর, ৩০ মে, ২০২৪ (দৈরাস):
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক নাটোর এবং উপজেলা নির্বাহী অফিসার, লালপুর ও বাগাতিপাড়া এর সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক বৃহস্পতিবার (৩০ মে, ২০২৪ ইং) নাটোর জেলার লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় একটি অভিযান পরিচালনা করা হয়।
সকাল ৯টা থেকে পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় লালপুর উপজেলার অমৃতপাড়া বাজার এলাকায় অবস্থিত লতিফের গুড় আড়ৎকে (স্বত্বাধিকারী: মো: লতিফ) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ২৫ হাজার টাকা, লালপুর উপজেলার লালপুর বাজার এলাকায় অবস্থিত শ্রাবণী আইসক্রিমকে (স্বত্বাধিকারী: মো: কোরবান আলী) পণ্যের নকল প্রস্তুত বা উৎপাদনের অপরাধে ৫০ ধারায় ৮০ হাজার টাকা, লালউপজেলার গোপালপুর বাজার এলাকায় অবস্থিত জিহাদ দইঘরকে (স্বত্বাধিকারী: রওশন আলম) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ২৫ হাজার টাকা, লালপুর উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় অবস্থিত চৌধুরী ফুডকে (স্বত্বাধিকারী: মোবাশির উদ্দিন চৌধুরী) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৫ হাজার টাকা, বাগাতিপাড়া উপজেলার নূরপুর চকপাড়া এলাকায় অবস্থি বিপ্লব (স্বত্বাধিকারী: বিপ্লব) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৪ হাজার টাকা, বাগাতিপাড়া উপজেলার কাজিরচক মালঞ্চি বাজার এলাকায় অবস্থিত তুবা বেকারিকে (স্বত্বাধিকারী: মো: আফসার আলী) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৪ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৪৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
নাটোর জেলার RAB-05 এর সিপিসি-০২ এর একটি চৌকশ টিমের সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তার এ কর্মকর্তা।