1. admin@weeklyprekkhapot.com : admin :
অসমাপ্ত প্রকল্পসমূহের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ শিল্পমন্ত্রীর - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

অসমাপ্ত প্রকল্পসমূহের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ শিল্পমন্ত্রীর

ঢাকা, ২৬ মে, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৯৪ বার পঠিত
অসমাপ্ত প্রকল্পসমূহের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ শিল্পমন্ত্রীর

ঢাকা, ২৬ মে, ২০২৪ (দৈরাস):
গতিশীলতা বৃদ্ধি ও মনিটরিং জোরদারপূর্বক মন্ত্রণালয়ের অসমাপ্ত প্রকল্পসমূহের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
রবিবার (২৬ মে, ২০২৪ ইং) রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্প মন্ত্রণালয়ের মে-২০২৪ মাসের এডিপি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে মন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন। সভা পরিচালনা করেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।
মন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের অনেকগুলো প্রকল্প শেষের পথে রয়েছে। অল্প টাকার জন্য যেসব প্রকল্প বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি, সেগুলো দ্রুত শেষ করতে হবে। প্রকল্প পরিচালকদের এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের অগ্রগতিকে দৃশ্যমান করতে হবে। মন্ত্রী এ সময় এডিপি’র সবুজ পাতায় শিল্প মন্ত্রণালয়ের প্রকল্প সংখ্যা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
সভায় জানানো হয়, প্রকল্পগুলোর এপ্রিল ২০২৪ পর্যন্ত প্রকল্পভিত্তিক আর্থিক বরাদ্দের ভিত্তিতে বাস্তবায়ন অগ্রগতি ৪৬ দশমিক ২৪ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের অধীন তিনটি কারিগরিসহ ২৬টি প্রকল্পের জন্য মোট বরাদ্দ ২ হাজার ৮২৩ কোটি ১২ লক্ষ টাকা। বরাদ্দকৃত অর্থের মধ্যে জিওবি খাতে ২ হাজার ২০২ কোটি ৩৪ লক্ষ টাকা, প্রকল্প সাহায্য হিসাবে ৮ কোটি ২২ লক্ষ টাকা ও স্ব-অর্থায়ন হিসাবে ৬১২ কোটি ৫৬ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে।
সভায় শিল্প মন্ত্রণালয়ের চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিকল্পনা, মাসভিত্তিক বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন ও গৃহীত সিদ্ধান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকগণ নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।
সভায় বিসিআইসি, বিসিক, বিএসইসি, বিএসটিআই, বিএসএফআইসি, বিটাক, এনপিও, বিআইএম-সহ শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণ ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকগণ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park