মুন্সীগঞ্জ, ২৫ মে, ২০২৪ (দৈরাস):
উপজেলা পরিষদ তৃতীয় ধাপের নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিংসহ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার (২৫ মে, ২০২৪ ইং) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বিপিএএ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সচিবালয়ের নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (প্রশাসন ও অর্থ) মো.মনিরুজ্জামান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো. আসলাম খান পিপিএম, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, ঢাকা জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও সিরাজদীখান উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদ আহমেদ।
স্বাগত বক্তা ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা আল আমিন, সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।