1. admin@weeklyprekkhapot.com : admin :
প্রযুক্তির সম্প্রসারণে বিসিএসআইআর এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঝে গবেষণা চুক্তি স্বাক্ষরিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

প্রযুক্তির সম্প্রসারণে বিসিএসআইআর এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঝে গবেষণা চুক্তি স্বাক্ষরিত

ঢাকা, ২৩ মে, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৬৫ বার পঠিত
প্রযুক্তির সম্প্রসারণে বিসিএসআইআর এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঝে গবেষণা চুক্তি স্বাক্ষরিত
ছবি : দৈনিক রাষ্ট্রীয় সংবাদ

ঢাকা, ২৩ মে, ২০২৪ (দৈরাস):
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঝে
প্রযুক্তির সম্প্রসারণ ও পারস্পরিক গবেষণা সহযোগিতার জন্য বৃহস্পতিবার (২৩ মে, ২০২৪ ইং) সকাল ১১.০০ টায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সভাকক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন পরিষদের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আফতাব আলী শেখ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।
প্রধান অতিথির ভাষণে মাননীয় চেয়ারম্যান মহোদয় বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মানণীয় প্রধানমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত আন্তরিক। আমাদেরকে গবেষণায় আতৃনিয়োগ করে মানণীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতাকে সম্মান দেখাতে হবে”। বিশেষ অতিথির ভাষণে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, এই চুক্তির ফলে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান Teaching Lab গুলো Research Lab এ পরিণত হবে
গবেষণা সমন্বয়কারী ড. অহেদুল আকবরের সঞ্চালনায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পরিষদের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আফতাব আলী শেখ এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর সদস্য (প্রশাসন) মো: দেলোয়ার হোসেন, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), সদস্য (অর্থ), সদস্য (উন্নয়ন) ও পরিষদ সচিব ড. মো: সেলিম রেজা, বিভিন্ন গবেষণাগারের পরিচালকগণ, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park