1. admin@weeklyprekkhapot.com : admin :
আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশি নারীদের জয় - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশি নারীদের জয়

দৈনিক রাষ্ট্রীয় সংবাদ ডেস্ক:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৯১ বার পঠিত
আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশি নারীদের জয়

দৈনিক রাষ্ট্রীয় সংবাদ ডেস্ক:
ইন্দোনেশিয়ার জাকার্তায় আয়োজিত ওয়ার্ল্ড সায়েন্স, এনভারনমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতায় (ডব্লিউএসইইসি) বাংলাদেশের নারীরা স্বর্ণপদক জিতেছেন।
গত রোববার (১৯ মে, ২০২৪ ইং) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে একদল নারী প্রতিযোগী অংশ নেন।
ডব্লিউএসইইসিতে বিশেষত গণিত, শক্তি এবং প্রকৌশল, পদার্থবিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে প্রতিযোগিতা হয়।
বাংলাদেশি নারী দলটি দুর্যোগ মোকাবেলা এবং উদ্ধারকাজের জন্য `প্রহরী’ নামে এক বিশেষ ধরনের রোবট তৈরি করেছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই)। এটি অত্যাধুনিক ইমেজ প্রসেসিং, বাস্তব সময়ে ভিজ্যুয়াল ডেটা বিশ্লেষণ, বেঁচে থাকা ব্যক্তিদের শনাক্তকরণ এবং বিপজ্জনক অবস্থার মূল্যায়ন করতে পারে। এছাড়াও রোবটটি অনায়াসে বৈরী পরিবেশে চলাচল করতে পারে।
এ নারী দলটির সাংকেতিক নাম ‘ব্ল্যাক’। এর সদস্যরা হলেন, জান্নাতুল ফেরদৌস ফ্যাবিন, নুসরাত জাহান সিনহা, নুসরাত জাহান নওরিন, সানিয়া ইসলাম সারা ও তাহিয়া রহমান।
‘ব্ল্যাক’ ২০২১ সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় জয়ী হয়ে আসছে। তাদের মূল লক্ষ্য কৃষিকাজকে উন্নত প্রযুক্তিনির্ভর করা। তাদের রিসার্চ ল্যাব রাজধানীর রামপুরার বনশ্রীতে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park