1. admin@weeklyprekkhapot.com : admin :
হস্তক্ষেপ করার অধীকার কারও নেই : রুনা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

হস্তক্ষেপ করার অধীকার কারও নেই : রুনা

দৈনিক রাষ্ট্রীয় সংবাদ ডেস্ক:
  • আপডেট সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ বার পঠিত

দৈনিক রাষ্ট্রীয় সংবাদ ডেস্ক:
কে কোথায় কেমন পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত বিষয়। এতে হস্তক্ষেপ করার অধীকার কারও নেই বলে মনে করেন, জনপ্রিয় অভিনেত্রী রুনা খান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি কোলাজ ছবি প্রকাশ করে এমন বার্তা দিয়েছেন তিনি। সেইসঙ্গে লিখেছেন, প্রথম ছবিটা বালির সমুদ্রতীরে তোলা ২০১৩ তে। আমার বয়স তখন ৩০, ওজন প্রায় ৮০ কেজি। দ্বিতীয় ছবিটা মালদ্বীপ এর সমুদ্রতীরে তোলা ২০২২ সালে। আমার বয়স তখন ৩৯, ওজন ৬৫ কেজি।
রুনা আরও লিখেন, বেঁচে থাকলে হয়তো ৮০ বছর বয়সেও সমুদ্রতীরে গিয়ে এমন পোশাকই পরব। কারণ আমি বিশ্বাস করি, কে কোথায় কেমন পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত পছন্দ। বয়স ২০ না ৮০ সেটা যেমন কোনো ব্যাপার না, ওজন ৫০ কেজি না ১৫০ কেজি সেটাও কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে, এটা আমার পছন্দ।
তিনি আরও লিখেছেন, আমি একজন পরিণত বয়সের মানুষ, আমি আমার জীবন অবশ্যই আমার পছন্দমতো যাপন করার অধিকার রাখি (শুধু পৃথিবীর কোনো প্রাণের ক্ষতি না করে)। দুই ছবিতে সময়, জায়গা, বয়স, ওজন, অনেক কিছুর পার্থক্য। তবে একটা বিষয় একই আছে। আমার পোশাক, বিশ্বাস আর হাসি।
রুনা খানের এই কথার সমর্থন করেছেন নেটিজেনদের অনেকে। সহকর্মীরাও মন্তব্যের ঘরে জানিয়েছেন সহমত। যদিও কিছু নেতিবাচক মন্তব্যও ছিল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park