সাতক্ষীরা, ১৮ মে, ২০২৪ (দৈরাস):
সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে ১১ জন। ঘটনাটি ঘটেছে
শনিবার (১৮ মে, ২০২৪ ইং) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা পাইকগাছা সড়কের হরিশ্চেন্দ্র কাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী(৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্ঝেল সরদারের ছেলে মনিরুল ইসলাম(৩০)।
কয়রা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে গিয়েছিলাম মজুরী হিসাবে আমরা ২০ থেকে ৩০ মন ধান পাই। ধান নিয়ে (যশোর ট-১১-৩৭৮৫) ট্রাকে বাড়ী ফেরার পথে সকালে সড়ক দূর্ঘটনায় সাইদুল ও মনিরুল নিহত হয়।
স্থানীয়রা জানান, সড়কের দুই ধারের রাস্তার সম্প্রসারনের জন্য রাস্থা খুড়ে রাখার কারণে এই দূর্ঘটনা ঘটেছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিরুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।