নাটোর, ১৫ মে, ২০২৪ (দৈরাস):
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক, নাটোর এবং উপজেলা নির্বাহী অফিসার, বাগাতিপাড়া এর সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক বুধবার (১৫ মে, ২০২৪ ইং) নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার সাইল কোনা বাজারে একটি অভিযান পরিচালনা করা হয়।
নাটোর জেলার রিজার্ভ অফিসের একটি চৌকশ পুলিশ টিমের সহায়তায় সকাল ১১:৩০ টা থেকে পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় বাগাতিপাড়া উপজেলার সাইল কোনা বাজার এলাকায় অবস্থিত ‘মা ভ্যারাইটিজ স্টোর’ (স্বত্বাধিকারীঃ হাফিজুর রহমান) কে ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা, একই বাজার এলাকায় অবস্থিত ‘মা মনি ভ্যারাইটিজ স্টোর’ (স্বত্বাধিকারী: কামরুজ্জামান) কে ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা একই বাজার এলাকায় অবস্থিত ‘সরকার স্টোর’ (স্বত্বাধিকারী:দুলাল সরকার) কে মেয়াদবিহীন আইসক্রিম বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ধারায় ১ হাজার টাকা এবং একই বাজার এলাকায় অবস্থিত ‘কেয়া ফার্মেসী’ (স্বত্বাধিকারী: আবুল কালাম আজাদ) কে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন এবং তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।