1. admin@weeklyprekkhapot.com : admin :
আরও সহজ হচ্ছে ভারতীয় ভিসা প্রক্রিয়া : নানক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আরও সহজ হচ্ছে ভারতীয় ভিসা প্রক্রিয়া : নানক

ঢাকা, ১৪ মে, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১০৬ বার পঠিত
আরও সহজ হচ্ছে ভারতীয় ভিসা প্রক্রিয়া : নানক

ঢাকা, ১৪ মে, ২০২৪ (দৈরাস):
ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের ভোগান্তি কমাতে এবং ভিসা ব্যবস্থা আরও সহজ করতে ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাইকমিশনার প্রণব ভার্মা।
মঙ্গলবার (১৪ মে, ২০২৪ ইং) সকালে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মা’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
পাটমন্ত্রী বলেন, আমাদের পাটখাতে আরও বেশি সহযোগিতা চেয়েছি ভারতের কাছে। ৭০ থেকে ৭৫ ভাগ পাটের বীজ ভারত থেকে আমদানি করি আমরা। মানসম্মত পাটবীজ দিতে বলেছি।
ভিসার চাপ অনেক বেশি থাকে উল্লেখ করে মন্ত্রী বলেন, কখনো কখনো সেটা ওভারলোড হয়ে যায়। ওভারলোড কমাতে হলে কমপক্ষে ২ বছর লাগবে।
জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচনের আগে ডোনাল্ড লুর সফরে অনেকে ভেবেছিলেন যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। আমার মনে হয় লু–এর এবারের সফর বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সব সময়ই ভালো ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park