1. admin@weeklyprekkhapot.com : admin :
ফের রামাপালে ট্রাক চাপায় যুবকের মৃত্যু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ফের রামাপালে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

বাগেরহাট, ৪ মে, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৮৮ বার পঠিত
ফের রামাপালে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

বাগেরহাট, ৪ মে, ২০২৪ (দৈরাস):
রামাপালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মো. হানিফা শেখ(২২) নামের এক যুবক। গত ৮ দিনের ব্যবধানে খুলনা-মোংলা মহাসড়কের খানজাহান আলী বিমানবন্দরের সামনে সড়কে শনিবার (৪ মে, ২০২৪ ইং) বেলা ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, খুলনা থেকে মোংলাগামী গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি বসুন্ধরার ট্রাক বাইসাইকেল আরোহী হানিফাকে চাপা দেয়।
এ সময় ট্রাকের চাকা পিষ্ট হয়ে ভিকটিমের মাথা থেকে মগজ বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই হানিফা নিহত হন।
রামাপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস জানান, খবর পেয়েই ফোর্স পাঠানো হয়। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে ট্রাকের চাপায় ৩ জন নিহত হন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park