1. admin@weeklyprekkhapot.com : admin :
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গিয়েছেন : মেয়র তাপস - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গিয়েছেন : মেয়র তাপস

ঢাকা, ২ মে, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১০৯ বার পঠিত
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গিয়েছেন : মেয়র তাপস

ঢাকা, ২ মে, ২০২৪ (দৈরাস):
রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে ত্যাগের মহিমায় মানবসেবা করে গিয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (১ মে, ২০২৪ ইং) রাতে নগরীর টিকাটুলিস্থ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অক্ষরানন্দ মিলনায়তনে রামকৃষ্ণ মিশনের ১২৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ মন্তব্য করেন।
ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “মানবসেবা ছিল স্বামী বিবেকানন্দের একমাত্র ব্রত। এই মানবসেবায় তিনি কখনো জাতি-ধর্ম-বর্ণ বিবেচনা করেননি। তার একমাত্র বিবেচ্য ছিল মানবসেবা। আর মানবসেবার অন্যতম হাতিয়ার ছিল অপরিসীম আত্মত্যাগ।”
সেবার আদর্শে জাতির পিতার মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন উল্লেখ করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে সীমাহীন আত্মত্যাগ ও অকৃত্রিম ভালবাসা দিয়ে আলিঙ্গন করেছেন। তিনি কখনোই কিছু পাওয়ার আশায় মানবসেবায় নিজেকে নিয়োজিত করেননি। তার একমাত্র ব্রত ছিল বাঙালি জাতির মুক্তি। সে লক্ষ্যে তিনি নিজেকে উৎসর্গ করেছেন। যে ত্যাগের কথা স্বামী বিবেকানন্দ বলে গেছেন সেটা পুরোপুরি ধারণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর দ্বিতীয়টি হলো সেবা। সেবার আদর্শে জাতির পিতা যেমন নিজের পুরো জীবন কাজ করেছেন তোমনি তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নিজের পুরো জীবন দেশ ও জাতির কল্যাণে উৎসর্গ করেছেন। মায়ের মমতায় তিনি বাঙালি জাতিকে ধারণ করেছেন।”
রামকৃষ্ণ মিশন পরিচালনা পর্ষদ ঢাকার সভাপতি, বিচারপতি শ্রী সৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) ড. সীতেশ চন্দ্র বাছার, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকন উদ্দিন আহমেদ, রামকৃষ্ণ মিশন ঢাকার সহ-সম্পাদক স্বামী শান্তিকরানন্দ মহারাজ বক্তব্য রাখেন।
রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক স্বামী পূর্ণাত্মনন্দ, ঢাদসিক’র সংরক্ষিত আসনের কাউন্সিলর লাভলী চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park