1. admin@weeklyprekkhapot.com : admin :
মোংলায় আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন এমপি হাবিবুন নাহার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মোংলায় আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন এমপি হাবিবুন নাহার

বাগেরহাট, ২৮ এপ্রিল, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৯৬ বার পঠিত
মোংলায় আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন এমপি হাবিবুন নাহার

বাগেরহাট, ২৮ এপ্রিল, ২০২৪ (দৈরাস):
মোংলা পৌর শহরে আগুনে পুড়ে যাওয়া ফেন্সী কমপ্লেক্সে ভবনের মহাজন স্থানীয় কাপড় ব্যবসায়ী কামরুল হাসান খোকনের পাশে দাঁড়িয়েছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি।
রোববার (২৮ এপ্রিল, ২০২৪ ইং) সন্ধ্যায় সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি নেতা-কর্মীদের সাথে নিয়ে আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান ফেন্সী কমপ্লেক্সে ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঘুরে ঘুরে দেখেন তিনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ-খবর নেন এবং উপস্থিত ব্যবসায়ীদের সাথে কথা বলেন। একই সাথে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জ্ঞাপন করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিটে আগুনের সূত্রপাত হতে পারে। মোংলা ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে মানুষের কোনো ক্ষতি হয়নি।
আগুনের লেলিহান শিখা দেখে আশেপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।
এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শান্তনা দিয়ে বেগম হাবিবুন নাহার বলেন, যারা এই প্রতিষ্ঠানের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আমি আপনাদের পাশে আছি, আপনারা চিন্তা করবেন না। আপনাদের জন্য আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
এই ব্যাপারে স্থানীয় লোকজন বলেন, আল্লাহর অশেষ রহমতে শেষ পর্যন্ত সকলের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের নিরলস প্রচেষ্টায় আগুন নেভাতে আমরা সক্ষম হয়েছি।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম, পৌর ১নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি বেল্লাল হোসেন, সোনাইলতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি হুমাউন কবির, সোনাইলতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন সরদার, যুবলীগ নেতা মো. ইউসুফ সহ স্থানীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় পৌর শাপলা চত্বর এলাকায় ফেন্সি কমপ্লেক্সর ৩য় তলায় টেইলার্সের কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park