বাগেরহাট, ২৪ এপ্রিল, ২০২৪ ইং (দৈরাস):
চলমান তীব্র দাবদাহে ক্ষতিকর প্রভাব থেকে সাধারণ মানুষদের সচেতন ও একটু উষ্ণতা দিতে মোংলা পৌর শহরের ভ্যান চালক, পথচারী ও ফুটপাতের দোকানদারদের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল, ২০২৪ ইং) দুপুরের মোংলা পোর্ট পৌরসভার উদ্যোগে প্রখর রৌদ্রে পৌর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে এসকল উপকরণ বিতরণ করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা নিশাত তামান্না, পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম, জি এম আল আমিন ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তীব্র এ দাবদাহে চলার পথে পানি এবং খাবার স্যালাইন পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছে পথচারিরা।
এ বিষয়ে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান বলেন, চলমান তীব্র তাপদাহে ভ্যান চালক সহ পথচারীদের একটু প্রশান্তি দিতে মোংলা পোর্ট পৌরসভার উদ্যোগে এ ক্ষুদ্র আয়োজন।