1. admin@weeklyprekkhapot.com : admin :
সাতক্ষীরার পাটকেলঘাটায় ধানক্ষেতে থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাতক্ষীরার পাটকেলঘাটায় ধানক্ষেতে থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার, ১৯ এপ্রিল, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৭৯ বার পঠিত
সাতক্ষীরার পাটকেলঘাটায় ধানক্ষেতে থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার, ১৯ এপ্রিল, ২০২৪ (দৈরাস):
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে হারান ঘোষ(৬৫) নামে এক বৃদ্ধের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল, ২০২৪ ইং) বিকালে তালা উপজেলার কুমিরা ইউনিয়নের বকশিয়া এলাকার জৈন্যক মোজাম সরদারের মোল্লা ব্রিকসের পাশে ধানক্ষেত থেকে মরাদেহ উদ্ধার করা হয়।
নিহত হারান ঘোষ তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের তেরছী গ্রামের বাসিন্দা।
কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, বিকাল চারটার দিকে বকশিয়া এলাকার মোল্লা ব্রিকসের পাশে ধানক্ষেত থেকে স্থানীয় কিছু লোক ওই বৃদ্ধের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরাদেহ উদ্ধার করে। খবর পেয়ে তেরছি এলাকার সন্তোস ঘোষ বলে একজন তার বাবা হারান ঘোষের লাশ বলে জানায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, লাশের পরিচয় পাওয়া গেছে। সে একজন মস্তিষ্ক বিকৃত লোক। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তিন চারদিন আগ থেকে সে নিখোঁজ ছিল সকালেও একটি বাড়ি থেকে সে ভাত খেয়ে এসেছে। আপাত দৃষ্টিতে ধারণা করা হচ্ছে হিট স্টকে তার মৃত্যু হতে পারে। তথাপিও মৃত্যুর সঠিক কারন নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park