1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে নাগরিকদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে নাগরিকদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৩৬ বার পঠিত
জয়পুরহাটে নাগরিকদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে জয়পুরহাট পৌরসভার নাগরিকদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল ২০২৪ ইং) বিকেলে জয়পুরহাট মহাবিদ্যালয় প্রাঙ্গণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠুর আয়োজনে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সার্বিক সহযোগীতায় জেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ পৌর সদরের নাগরিকদের নিয়ে ইফতার মাহফিল করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানি, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সদর উপজেলা কমান্ডার আফছার আলী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক এটিএম আলমগীর কবির অভ্র, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান ইকবাল হোসেন সাবু, মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ধলাহার ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন, আমদই ইউপি চেয়ারম্যান শাহানুর আলম সাবু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী সরদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উক্ত ইফতার মাহফিলের সঞ্চালনা করনে, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ।
এ সময় উপস্থিত জনপ্রিনিধিরা বলেন, মিঠু চেয়ারম্যানকে আমরা নির্বাচনে দাঁড় করিয়েছি, সে নিজ ইচ্ছায় দাঁড়াতে চায়নি। সে নির্বাচিত হলে কারও হক নষ্ট হবেনা এবং কেউ অধিকার বঞ্চিত হবে না। সেই সাথে জয়পুরহাট সদর উপজেলার ব্যাপক উন্নয়ন হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park