1. admin@weeklyprekkhapot.com : admin :
ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৩২ বার পঠিত
ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের তেলেঙ্গানার সাঙ্গারেডিতে একটি রাসায়নিক কারখানায় পারমাণবিক চুল্লি বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। পাশাপাশি সেখানে আটকা পড়ে আছেন বেশ কয়েকজন। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৩ এপ্রিল, ২০২৪ ইং) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের সময় ওই ভবনটিতে প্রায় ৫০ জন মানুষ ছিলেন। স্থানীয় মিডিয়া বলছে, ভবনটির আরেকটি চুল্লিও বিস্ফোরিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষও আশেপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া শুরু করেছেন।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। একটি ছবিতে ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
এ সময় নিহত কয়েকজনের মৃতদেহ মাটিতে পড়ে ছিল। নিহতদের একজন কারখানার ম্যানেজার বলে ধারণা করা হচ্ছে। আহতদের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park