1. admin@weeklyprekkhapot.com : admin :
১৫ বছরে শেখ হাসিনার সাহসী নেতৃত্ব জাতির মাথা উঁচু করে দিয়েছে : বাহার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

১৫ বছরে শেখ হাসিনার সাহসী নেতৃত্ব জাতির মাথা উঁচু করে দিয়েছে : বাহার

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি প্রচারনায় আজ (২১ ডিসেম্বর, ২০২৩ ইং বৃহস্পতিবার) ৪র্থ দিনে নগরীর রাজগঞ্জ সালাম ম্যানশনের এলাকায়, গাংচর রোড এলাকায়, ঋষিপট্টি এলাকায়, চকবাজার এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগ কালে দেখা যায় কুমিল্লা ৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আকম বাহাউদ্দিন বাহারের কথা শুনে ঘর থেকে সর্বস্থরের মানুষ ও ব্যবসায়ীরা বেরিয়ে আসেন এবং নৌকা প্রতিকের মনোনীত প্রার্থীর সাথে কুশল বিনিময় করেন।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা- ৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, বিগত ১৫ বছরে শেখ হাসিনার সাহসী নেতৃত্ব জাতির মাথা উঁচু করে দিয়েছে। সৌদি আরবে একসময় বাঙালিদের মিসকিন ডাকত আজ তারা আমাদের বলে সাদিক। চট্টগ্রাম গভীর সমুদ্র বন্দরে অংশীদার হচ্ছে সৌদি আরব। সৌদিরাও আজ আমাদের দেশে আসছে। প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন, ২০৩০ সালের পর দেশে আর গরীব মানুষ থাকবে না। নেত্রী সারা দেশে ১০০ টি ইপিজেড তৈরীর উদ্যোগ দিয়েছেন। এতে ৫০ লাখ লোকের কর্মসংস্থান হবে। তখন আমাদের সন্তানদের আর বিদেশ যেতে হবে না।
শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আজ গরীব মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল হয়েছে, রুপপুর পারমাণবিক কেন্দ্র সহ মেগা প্রকল্পের বাস্তবায় হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই মানুষ শান্তিতে আছে। এ সময় মহানগর আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাথে ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park