1. admin@weeklyprekkhapot.com : admin :
সাতক্ষীরা সীমান্তে বিজিবি'র অভিযানে নয়টি স্বর্ণেরবার সহ আটক-১ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে নয়টি স্বর্ণেরবার সহ আটক-১

শুভংকর সরদার, সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৪৯ বার পঠিত
সাতক্ষীরা সীমান্তে বিজিবি'র অভিযানে নয়টি স্বর্ণেরবার সহ আটক-১

শুভংকর সরদার, সাতক্ষীরা প্রতিনিধি:
বিজিবির অভিযানে ১ কেজি ৪৪ গ্রাম সোনাসহ এক চোরাকারবারি আটক হয়েছে।
বুধবার (৩ এপ্রিল, ২০২৪ ইং) সকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী মাদ্রাসা মোড় এলাকা থেকে মটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
আটক চোরাকারবারির নাম আমজাদ হোসেন। সে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি গ্রামের আব্দুল মাজেদের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব‍্যাটিলিয়নের অধিনায়ক লে: কর্নেল আশরাফুল হক জানান, বিজিবি সদস্যরা গোপনে জানতে পারে এক চোরাকারবারি ভারতে পাচারের জন্য সোনা নিয়ে কালিয়ানি সীমান্ত এলাকায় অবস্থান করছে।
ওই সংবাদ নিশ্চিত হওয়ার পর বৈকারি ক‍্যাম্পের সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে আমজাদ হোসেনকে একটি মটরসাইকেলসহ আটক করে।
এসময় মটরসাইকেল থেকে উদ্ধার করা হয় ১ কেজি ৪৪ গ্রাম ওজনের নয়টি স্বর্ণেরবার।
যার বাজার মূল্য ১ কোটি ২ লক্ষ ১০ হাজার ৩ শত ২০ টাকা এবং ১টি ১৫০ সিসি হিরো হাঙ্ক মোটরসাইকেল যার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park