1. admin@weeklyprekkhapot.com : admin :
ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৩৭ বার পঠিত
ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক:
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ দেশে এসে পৌঁছেছে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আগামীকাল রাজধানীর কারওয়ানবাজার সরকারি বিপণন সংস্থা টিসিবি ভবনের সামনে এর বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন। ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরে এই পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি করবে সরকারি বিপণন সংস্থাটি।
সোমবার (১ এপ্রিল, ২০২৪ ইং) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির যে সিদ্ধান্ত রয়েছে- এর প্রথম চালান ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। আগামীকাল থেকে এই পেঁয়াজ বিক্রি শুরু হচ্ছে।
তিনি বলেন,‘ভারত বর্তমানে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছে। কিন্তু আমাদের অনুরোধের প্রেক্ষিতে তাঁরা ৫০ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করবে। এর প্রথম চালানে ১৬৫০ টন পেঁয়াজ দেশে পৌঁছে গেছে।’
তিনি জানান, পেঁয়াজ যেহেতু পঁচনশীল পণ্য, তাই এর গুনাগুন দেখে পরবর্তী চালান আনার সময় নির্ধারণ করা হবে।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু গতকাল সাংবাদিকদের জানিয়েছিলেন-ভারত থেকে আমদানি হওয়া পেঁয়াজ ঢাকায় ও চট্টগ্রামে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। একইসাথে তিনি আশা প্রকাশ করেন এর ফলে ৬৪ জেলার অন্তত ৩০ জেলায় পেঁয়াজের কেজি ৪০ টাকায় চলে আসবে।
ভারত থেকে আমদানি করা পেঁয়াজ টিসিবি ঢাকা শহরের ১০৩টি,চট্টগ্রামের ৫৫টি এবং গাজিপুরের ১৭-২০টি স্পটে একযোগে বিক্রি করবে। সর্বশেষ টিসিবি ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করলেও এবারে ৪০ টাকা দরে বিক্রি করছে। প্রতি ট্রাকে অন্তত ১০ টন করে পেঁয়াজ থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park