1. admin@weeklyprekkhapot.com : admin :
বঙ্গবন্ধুর সমাধিতে ডিইউজে’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বঙ্গবন্ধুর সমাধিতে ডিইউজে’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

টুঙ্গিপাড়া সংবাদদাতা:
  • আপডেট সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১০৮ বার পঠিত
বঙ্গবন্ধুর সমাধিতে ডিইউজে’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

টুঙ্গিপাড়া সংবাদদাতা:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
রোববার (৩১ মার্চ, ২০২৪ ইং) দুপুরে সংগঠনের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাজ্জাদ আলম খান তপু এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাজ্জাদ আলম খান তপু এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তারা মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় সংগঠনের নবনির্বাচিত যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মিয়া, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মামুন শেখ, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, নারী বিষয়ক সম্পাদক সুমি খান, নির্বাহী পরিষদ সদস্য আনোয়ার সাদাত সবুজ, সাজেদা হক, এ এম শাহজাহান মিয়া, আহমেদ মুশফিকা নাজনীন. রারজানা সুলতানা, অনজন রহমান ও সুনীতি কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park