1. admin@weeklyprekkhapot.com : admin :
ডিএমপি কমিশনারের সাথে পুলিশ ফুটবল ক্লাবের বিদেশী খেলোয়াড়গণের সৌজন্য সাক্ষাত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ডিএমপি কমিশনারের সাথে পুলিশ ফুটবল ক্লাবের বিদেশী খেলোয়াড়গণের সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৮৮ বার পঠিত
ডিএমপি কমিশনারের সাথে পুলিশ ফুটবল ক্লাবের বিদেশী খেলোয়াড়গণের সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে পুলিশ ফুটবল ক্লাবের বিদেশী খেলোয়াড়গণ।
বুধবার (২৭ মার্চ, ২০২৪ ইং) দুপুরে ডিএমপি কমিশনার এর কার্যালয়ে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের প্রধান কোচ আরস্তিকা, গোলকিপিং (জিকে) কোচ এসাম সাবের, খেলোয়ার ভেনেজুয়েলার এডওয়ার্ড মরিলো, কলম্বিয়ার মাতেও প্যালাসিওস, পানামার তেজাদা, উজবেকিস্তানের শোকিবভ, উকতামভ ও আজমত এ সৌজন্য সাক্ষাত করেন।
সৌজন্য সাক্ষাতের জন্য ডিএমপি কমিশনার খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ পুলিশ ফুটবল টিমের খেলোয়ার হিসেবে বিদেশী খেলোয়াড়দের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মাদ রেজাউল হায়দার পিপিএম-বার ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি পেশাদার ফুটবল দল। ক্লাবটি বাংলাদেশ পুলিশের নিজস্ব অর্থায়ন ও মালিকানায় পরিচালিত। ক্লাবটিতে পুলিশ খেলোয়াড়দের পাশাপাশি বিদেশী খেলোয়াড়গণও রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park