1. admin@weeklyprekkhapot.com : admin :
রামপালে টাকা আত্মসাতের অভিযোগে বোনের সংবাদ সম্মেলন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রামপালে টাকা আত্মসাতের অভিযোগে বোনের সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১১০ বার পঠিত
রামপালে টাকা আত্মসাতের অভিযোগে বোনের সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি:
রামপালে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের ঘটনায় টাকা ফেরতের দাবীতে ও ভয়ভীতি এবং হুমকির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন কুলসুম বেগম নামের এক ভুক্তভোগী নারী।
বুধবার (২৭ মার্চ, ২০২৪ ইং) দুপুর ২ টায় প্রেস ক্লাব রামপাল এর কার্যালয়ে উপস্থিত হয়ে তার আপন চাচাতো ভাই মৎস্যঘের ব্যাবসায়ী শেখ ইমদাদুল হক এমদাদের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন- তার ছেলে মেধাবী শিক্ষার্থী মো. সোলাইমান স্কলারশিপের মাধ্যমে ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অধ্যয়ন করার সুযোগ পায়। ভারতে ভর্তি ও ভিসার জন্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা জমা দিতে বলা হয়। নিন্ম মধ্যবিত্ত পরিবারের সদস্যরা জমি ও সহায়সম্বল বিক্রি করে তারা টাকা যোগাড় করেন। সেই টাকা নিয়ে ভারতীয় দূতাবাসের আমন্ত্রণে খুলনাস্থ ভারতীয় ভিসা কার্যালয়ে গত ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ইং তারিখ খুলনার উদ্দেশ্যে রওনা হন। পথে পেড়িখালী খেওয়াঘাটে তাদের সাথে চাচাতো ভাই ইমদাদের সাথে দেখা হয়।
এসময় সব খুলে বলেন বোন কুলসুম।
সব শুনে ইমদাদ বলেন- সব টাকা আমার কাছে দাও, আমি টাকা জমা দিয়ে মানি রিসিট এনে দিবো। এরপরে টাকাগুলো তার কাছে দেয়া হয়। সেই টাকা জমা না দিয়ে সে টাকা আত্মসাৎ করে।
টাকা ফেরত চাইলে বলেন- আমি তোমার ছেলেকে আর্মির চাকুরী দিয়ে দিবো বলে দিন অতিবাহিত করতে থাকে।
কুলসুম বলেন, আমার ছেলের চাকুরী লাগবে না। টাকা ফেরত দাও। এক পর্যায়ে সে একলক্ষ টাকা ফেরত দেয়। বাকী টাকা চাইতে গেলে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ভয়ভীতির মাধ্যমে ইমদাদুল বলেন ভুক্তভোগী বলেন, আমি বন্দুক কিনেছি। দরকার হলে সেটি ব্যবহার করবো। তোরা কোন টাকা পাবি না। এতে তারা ভয়ে ভীত হয়ে পড়ে। এক পর্যায়ে তারা খুলনা সিটি মেয়র বরাবর অভিযোগ করেন। হতাশ হয়ে অবশেষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনায় প্রেস ক্লাব রামপাল এ সংবাদ সম্মেলন করেন।
এসময় তার সাথে তার স্বামী আ. সালামসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত অভিযোগের বিষয়ে ইমদাদুল বলেন, টাকার একটা বিষয় ছিল, সেটি আমার সাথে না। তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park