1. admin@weeklyprekkhapot.com : admin :
মোংলায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষার্থীর - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মোংলায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষার্থীর

বাগেরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১১১ বার পঠিত
মোংলায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষার্থীর

বাগেরহাট প্রতিনিধি:
মোংলায় মোটরসাইকেল ও টমটম মুখোমুখি সংঘর্ষে হিমাদ্রি হিমু(২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ, ২০২৪ ইং) দুপুর ১টায় উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঢালিরখন্ড ব্রিজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হিমাদ্রি হিমু মোংলা পৌর শহরের ১নং ওয়ার্ড মাকোরঢোন এলাকার মোংলা পোর্ট পৌরসভার কর্মকর্তা গৌতম মল্লিকের একমাত্র পুত্র সন্তান। হিমু গোপালগঞ্জ পলিটেকনিক কলেজ এর ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলো।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দুপুরে মোটরসাইকেল যোগে হিমু এবং তার বন্ধু মোংলা খাসেরডাঙ্গা এলাকার আশীষ মেম্বারের পুত্র লিজন কুমার হালদারকে(২০) নিয়ে মোড়লগঞ্জের লক্ষ্মীখালী এলাকা থেকে মোংলার দিকে আসার সময় ঢালিরখন্ড ব্রিজ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে হিমাদ্রি হিমু ও লিজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হিমাদ্রি হিমুকে মৃত ঘোষণা করে এবং লিজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক জানান, হিমাদ্রি হিমুর বুকের বাম পাশে বড় ধরনের ক্ষত এবং আঘাত রয়েছে। হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, ঘটনা শোনার সাথে সাথেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এ ব্যাপারে নিহতের পরিবার এখনো পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park