1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদীখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদীখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মো: হাবিবুর রহমান:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১১৪ বার পঠিত
সিরাজদীখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মোঃ হাবিবুর রহমান:
মুন্সীগঞ্জের সিরাজদীখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার২৪ (২৬ মার্চ, ২০২৪ ইং) প্রত্যুশে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিনের সূচনা হয়। সুর্য উঠার সাথে সাথে শহীদ বেদি এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
এরপর সকাল ৮ টা থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে সিরাজদীখান উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শনিতে অংশ গ্রহন করে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাইদ শুভ্র, ওসি মোজাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশন ফেরদৌস,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানি নাগ,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, সিরাজদীখান প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, রশুনিয়া ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাইদ, মধ্যপাড়া ইউপির চেয়ারম্যান শেখ আব্দুল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণি পেশার মানুষ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park