1. admin@weeklyprekkhapot.com : admin :
শ্রীলংকার কাছে ৩২৮ রানে হার বাংলাদেশের - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শ্রীলংকার কাছে ৩২৮ রানে হার বাংলাদেশের

সিলেট প্রতিনিধি:
  • আপডেট সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১২১ বার পঠিত
শ্রীলংকার কাছে ৩২৮ রানে হার বাংলাদেশের

সিলেট প্রতিনিধি:
সিলেটে সিরিজের প্রথম টেস্টে সফরকারী শ্রীলংকার কাছে বড় ব্যবধানে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দলে। ম্যাচের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই আজে লংকানদের কাছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। শ্রীলংকার ছুঁড়ে দেওয়া ৫১১ রানের বিশাল টার্গেটে মোমিনুল হকে লড়াকু ৮৭ রানের পরও দ্বিতীয় ইনিংসে ১৮২ রানে অলআউট হয় টাইগাররা। ম্যাচের দুই ইনিংসে শ্রীলংকা যথাক্রমে ২৮০ ও ৪১৮ রান করে। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৮৮ রানে অলআউট হয়েছিলো।
এই নিয়ে সপ্তমবার ৩শর বেশি রানের ব্যবধানে টেস্ট ম্যাচে হারলো বাংলাদেশ। রান বিবেচনায় শ্রীলংকা কাছে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হারের লজ্জা পেল নাজমুল হোসেন শান্তর দল। নিজেদের টেস্ট ইতিহাসে রান বিবেচনায় এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় শ্রীলংকার। প্রথমটিও বাংলাদেশের বিপক্ষে, ৪৬৫ রানে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার ছুঁড়ে দেওয়া টার্গেটে খেলতে নেমে তৃতীয় দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ৪৭ রান করেছিলো বাংলাদেশ। মোমিনুল হক ৭ ও তাইজুল ইসলাম ৬ রানে অপরাজিত ছিলেন। জয়ের জন্য ৩ উইকেট হাতে নিয়ে আরও ৩৮২ রান করতে হতো টাইগারদের।
আজ, চতুর্থ দিনের তৃতীয় ওভারেই শ্রীলংকান পেসার কাসুন রাজিথার শিকার হয়ে ৬ রানেই থেমে যান তাইজুল। দলীয় ৫১ রানে ষষ্ঠ উইকেট পতনের পর ক্রিজে মোমিনুলের সঙ্গী হন মেহেদি হাসান মিরাজ।
দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়া বাংলাদেশকে লজ্জার হাত থেকে রক্ষা করতে শ্রীলংকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন মোমিনুল ও মিরাজ। তাদের লড়াইয়ে দলীয় ১শ রান স্পর্শ করে টাইগাররা।
দলীয় ১১৭ রানে সপ্তম ব্যাটার হিসেবে রাজিথার বলে আউট হন ৬টি চারে ৩৩ রান করা মিরাজ। মোমিনুলের সাথে সপ্তম উইকেটে ৬৬ রান যোগ করেন মিরাজ।
এরপর শরিফুল ইসলামকে নিয়ে টেস্ট ক্যারিয়ারের ১৭তম হাফ-সেঞ্চুরির দেখা পান মোমিনুল। মিরাজের মত শরিফুলের সাথে হাফ-সেঞ্চুরির জুটি গড়ার পথে ছিলেন তিনি। কিন্তু সেটি হতে দেননি রাজিথা। ধৈর্য্যশীল ব্যাটিংয়ের মাধ্যমে ১২ রান করা শরিফুলকে শিকার করেন তিনি।
শরিফুলের বিদায়ে ক্রিজে আসা নতুন ব্যাটার খালেদ আহমেদকে পরের ডেলিভারিতে আউট করে ইনিংসে ৫ শিকার পূর্ণ করেন রাজিথা।
১৬৪ রানে যখন বাংলাদেশের যখন নবম উইকেট পতন হয়, তখন ৬৯ রানে ব্যাট করছিলেন মোমিনুল।
শেষ ব্যাটার নাহিদ রানাকে নিয়ে শ্রীলংকার বোলারদের উপর চড়াও হন মোমিনুল। স্পিনার প্রবাথ জয়সুরিয়ার করা ৪৭তম ওভারের শেষ তিন বলে ২টি চার ও ১টি ছক্কা মেরে ৯০এর ঘরের কাছাকাছি পৌঁছে যান মোমিনুল।
৫০তম ওভারের দ্বিতীয় বলে রানাকে শিকার করে বাংলাদেশের ইনিংস ১৮২ রানে থামিয়ে দেন পেসার লাহিরু কুমারা। সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থেকে মাঠ ছাড়েন মোমিনুল। ১২টি চার ও ১টি ছক্কায় ১৪৮ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন তিনি। শ্রীলংকার রাজিথা ৫৬ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন। এছাড়া বিশ^ ফার্নান্দো ৩টি ও কুমারা ২টি উইকেট নেন।
এই হারে বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সপ্তমস্থানে নেমে গেল বাংলাদেশ। ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ৩৩ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট আছে টাইগারদের। টেবিলে বাংলাদেশের মত একই অবস্থা থাকলেও ষষ্ঠস্থানে উঠলো শ্রীলংকা।
আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
স্কোর কার্ড :
শ্রীলংকা প্রথম ইনিংস : ২৮০/১০
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৮৮/১০
শ্রীলংকা দ্বিতীয় ইনিংস : ৪১৮/১০
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস (আগের দিন ৪৭/৫, মোমিনুল ৭*, তাইজুল ৬*) :
জয় এলবিডব্লু ব বিশ^ ফার্নান্দো ০
জাকির ক মেন্ডিস ব কুমারা ১৯
নাজমুল ক করুনারতেœ ব রাজিথা ৬
মোমিনুল অপরাজিত ৮৭
শাহাদাত ক মেন্ডিস ব ফার্নান্দো ০
লিটন দাস ক ম্যাথুজ ব ফার্নান্দো ০
তাইজুল এলবিডব্লু ব রাজিথা ৬
মিরাজ ক ডি সিলভা ব রাজিথা ৩৩
শরিফুল ক এন্ড ব রাজিথা ১২
খালেদ ক মেন্ডিস ব রাজিথা ০
নাহিদ ক ডি সিলভা ব কুমারা ০
অতিরিক্ত (বা-১১, লে বা-৩, নো-৩, ও-২) ১৯
মোট (অলআউট, ৪৯.২ ওভার) ১৮২
উইকেটের পতন : ১-০ (জয়), ২-৯ (নাজমুল), ৩-৩৬ (জাকির), ৪-৩৭ (শাহাদাত), ৫-৩৭ (লিটন), ৬-৫১ (তাইজুল), ৭-১১৭ (মিরাজ), ৮-১৬৪ (শরিফুল), ৯-১৬৪ (খালেদ), ১০-১৮২ (নাহিদ)।
শ্রীলংকা বোলিং :
বিশ^ ফার্নান্দো : ৭-৩-১৩-৩,
রাজিথা : ৩-০-১৯-১,
কুমারা : ৩-১-৬-১,
জয়সুরিয়া : ৩-১-৬-১।
ফল : শ্রীলংকা ৩২৮ রানে জয়ী।
ম্যাচ সেরা : ধনাঞ্জয়া ডি সিলভা (শ্রীলংকা)।
সিরিজ : দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলংকা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park