1. admin@weeklyprekkhapot.com : admin :
রমজান মাস উপলক্ষ্যে বিনামূল্যে সাহ্‌রি-ইফতার আক্কেলপুরের রফিক হোটেলে - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রমজান মাস উপলক্ষ্যে বিনামূল্যে সাহ্‌রি-ইফতার আক্কেলপুরের রফিক হোটেলে

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৩০ বার পঠিত
রমজান মাস উপলক্ষ্যে বিনামূল্যে সাহ্‌রি-ইফতার আক্কেলপুরের রফিক হোটেলে

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলার আক্কেলপুর কলেজ বাজার এলাকার রোজাদারদের সাহ্‌রি ও ইফতার বিনামূল্যে পরিবেশন করে রফিক হোটেল। বিগত ৮ বছর ধরে হোটেলের মালিক রফিকুল ইসলাম পবিত্র মাহে রমজান মাসে এ সেবা দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় এবারের রমজানেও রফিকের হোটেলে প্রতিদিন গড়ে শতাধিক ব্যক্তিকে সাহ্‌রি ও ইফতারি খাওয়ানো হচ্ছে।
অনেকেই ইফতারি ও সাহ্‌রি খেয়ে টাকা দেওয়ার চেষ্টা করেন, তবে হোটেল মালিক রফিকুল রোজাদারদের কাছ থেকে ইফতারি ও সাহ্‌রির টাকা নেন না। রমজান মাসে রফিকুল ইসলামের এমন উদ্যোগে এলাকাবাসী খুশি।
এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, আমি বছরের ১১ মাস ব্যবসা করি, সেখান থেকে রমজান মাসের জন্য টাকা জমিয়ে রাখি। জমানো টাকায় রমজানে ইফতারি ও সাহ্‌রি খাওয়াই। প্রতিদিন শতাধিক রোজাদার আমার এখানে ইফতারি ও সাহ্‌রি করেন। রমজান মাসে এমন সেবা দিতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। যত দিন বেঁচে থাকব, তত দিন এই পবিত্র মাহে রমজান মাসে রোজাদার ব্যক্তিদের মেহমানদারি করতে চাই।
ইফতারিতে খাবার তালিকায় রাখা হয়- গরুর মাংসের বিরিয়ানি ও সালাদ। সাহ্‌রিতে সপ্তাহে তিন দিন গরুর মাংস থাকে। চার দিন ডিম, মাছ, ভাজি ও ভর্তা খাওয়ানো হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park