1. admin@weeklyprekkhapot.com : admin :
নির্বাচনী প্রচারণার ৩য় দিনে এমপি বাহার’র জনসংযোগ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নির্বাচনী প্রচারণার ৩য় দিনে এমপি বাহার’র জনসংযোগ

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১০৪ বার পঠিত

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
প্রতীক বরাদ্দের পরই কুমিল্লায় নৌকার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন কুমিল্লা -৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি।
বুধবার (২০ ডিসেম্বর, ২০২৩ ইং) এমপি বাহার নির্বাচনী প্রচারণার ৩য় দিনে কুমিল্লা মহানগরীর স্টেডিয়াম মার্কেট, নিউ মার্কেট, সাত্তার খান কমপ্লেক্স, খন্দকার হক টাওয়ার, গনি ভুঁইয়া ম্যানসন, হিলটন টাওয়ার, ছাতিপট্টি এলাকার মার্কেটে জনসংযোগ করেন।
এসময় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাথে ছিলেন। এমপি বাহারের ৩য় দিনের গণসংযোগে এলাকার সাধারণ মানুষ ঢল নামে। নৌকা শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
এসময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন আওয়ামী যুবলীগের আহবায়ক, প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদিসহ নেতৃবৃন্দ সাথে ছিলেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন, গণতন্ত্র ও ভোটের পক্ষে। কোনো চক্রান্তকারী যেন নির্বাচনি পরিবেশ বিনষ্ট করতে না পারে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা যত ভোটের বিপক্ষে থাকবে, আমরা ততটাই ভোট বিপ্লব ঘটাব। একটি আধুনিক, প্রগতিশীল, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতা আনতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে আমাদের নিজেদের প্রয়োজনে। অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ ও সকল অপশক্তিকে মোকাবিলা করার জন্য আবারও স্বাধীনতার মার্কা নৌকা মার্কায় ভোট দিতে হবে
উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ষোষিত তফসিল অনুযায়ী, (১৮ ডিসেম্বর, ২০২৩ ইং) প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হয়েছে। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ হবে আগামী (৭ জানুয়ারি, ২০২৪ ইং) তারিখে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park