1. admin@weeklyprekkhapot.com : admin :
নাটোর জেলায় ভোক্তা-অ‌ধিকারের বাজার তদারকি অভিযান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নাটোর জেলায় ভোক্তা-অ‌ধিকারের বাজার তদারকি অভিযান

নাটোর সংবাদদাতা:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১২৫ বার পঠিত
নাটোর জেলায় ভোক্তা-অ‌ধিকারের বাজার তদারকি অভিযান

নাটোর সংবাদদাতা:
বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালকের অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক এর সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক বৃহস্পতিবার (২১ মার্চ, ২০২৪ ইং) তারিখে ‌নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় একটি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।
সকাল ১১টা হ‌তে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজার এলাকায় অবস্থিত সাজিদ স্টোরকে (স্বত্বাধিকারীঃ সাজিদুল রহমান) ৩৭ ধারায় আমদানিকারকের স্টিকারবিহীন কসমেটিকস সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৪ হাজার টাকা একই বাজার এলাকায় অবস্থিত সুমন কসমেটিকস (স্বত্বাধিকারী: মো: সুমন) ৩৭ ধারায় আমদানিকারকের স্টিকারবিহীন কসমেটিকস সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৪ হাজার টাকা এবং একই বাজার এলাকায় অবস্থিত গোপীনাথ দাসের কসমেটিকসের দোকান (স্বত্বাধিকারী: শ্রী গোপীনাথ দাস) আমদানিকারকের স্টিকারবিহীন কসমেটিকস সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকাসহ সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এর পাশাপাশি চালের বাজারে তদারকি করা হয়েছে ও ফলের দোকানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে এবং সচেতনতার জন্য ব্যবসায়ীদের লিফলেট বিতরণ করা হয়েছে।
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার তদন্ত পুলিশ কেন্দ্রের একটি চৌকশ পুলিশ টিমের সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন এবং বড়াইগ্রাম ক্যাব সদস্য আব্দুল কাদের সজল উক্ত অভিযানে সহায়তা প্রদান করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park