1. admin@weeklyprekkhapot.com : admin :
ভোক্তা-অ‌ধিকার নাটোর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভোক্তা-অ‌ধিকার নাটোর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১১৭ বার পঠিত
ভোক্তা-অ‌ধিকার নাটোর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি:
বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক’র অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক নাটোর
এর সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক বুধবার (২০ মার্চ, ২০২৪ ইং) নাটোর জেলার সদর ও বড়াইগ্রাম উপজেলায় একটি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।
সকাল ১০টা থেকে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় বড়াইগ্রাম উপজেলার মৃধাপাড়া বাজার এলাকায় অবস্থিত ঢাকা কিং বেকারীকে (স্বত্বাধিকারী: মো: মাহবুব) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ১৩ হাজার টাকা, বড়াইগ্রাম উপজেলার সরদারপাড়া বাজার এলাকায় অবস্থিত সোহা সনি ফুড এন্ড প্রোডাক্টসকে (স্বত্বাধিকারী: মো: সাকের) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ২৫ হাজার টাকা, বড়াইগ্রাম উপজেলার মাখনপাড়া বাজার এলাকায় অবস্থিত বনপাড়া বেকারীকে (স্বত্বাধিকারী: সুভাস দাস) পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৩৭ ও ৪৩ ধারায় ২০ হাজার টাকা, বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজার এলাকায় অবস্থিত মেসার্স ফজল ফল ভান্ডারকে (স্বত্বাধিকারী: মো: ফজল) মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ৪০ হাজার টাকা, নাটোর সদর উপজেলার বড় হরিশপুর বাজার এলাকায় অবস্থিত আল মদিনা ফুড প্রোডাক্টস (স্বত্বাধিকারী: মো: আব্দুল মোবারক) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৩ হাজার টাকা, সদর উপজেলার কেশবপুর, ছাতনী বাজার এলাকায় অবস্থিত এমবিএস ফুড প্রোডাক্টসকে (স্বত্বাধিকারী: মো: মাসুম) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ২০ হাজার টাকা, সদর উপজেলার কেশবপুর সেন্টার মোড়, ছাতনী বাজার এলাকায় অবস্থিত নবাবী ফুড এন্ড এগ্রো (স্বত্বাধিকারী: মো: আজিজুল ইসলাম) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ১০ হাজার টাকা, সদর উপজেলার নীচাবাজার এলাকায় অবস্থিত নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডারকে (স্বত্বাধিকারী: পোনভ কুমার ঘোষ) পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ৩ হাজার টাকা, টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৩৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
নাটোর জেলার র‌্যাব-৫ এর সিপিসি-০২ এর একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত বিশেষ অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park