1. admin@weeklyprekkhapot.com : admin :
নাটোর জেলার সদর উপজেলায় ভোক্তা অধিকারের অভিযান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নাটোর জেলার সদর উপজেলায় ভোক্তা অধিকারের অভিযান

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৩৫ বার পঠিত
নাটোর জেলার সদর উপজেলায় ভোক্তা অধিকারের অভিযান

নাটোর প্রতিনিধি:
বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালকের অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক এর সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক মঙ্গলবার (১৯ মার্চ, ২০২৪ ইং) নাটোর জেলার সদর উপজেলায় একটি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।
সকাল ১১:০০ টা হ‌তে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় সদর উপজেলার লক্ষ্মীপুর বাজার এলাকায় অবস্থিত শামীম স্টোরকে (স্বত্বাধিকারীঃ মো: শামীম হোসেন) ৩৭ ধারায় ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ অপরাধে ৫ হাজার টাকা, একই বাজার এলাকায় অবস্থিত এস এ আলম ফার্মেসীকে (স্বত্বাধিকারী: মো: শাহ আলম) ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৭ হাজার টাকাসহ সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
নাটোর জেলার পুলিশ লাইন্সের রিজার্ভ পুলিশের একটি চৌকশ পুলিশ টিমের সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তার এ সহকারী পরিচালক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park