1. admin@weeklyprekkhapot.com : admin :
রামপালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রামপালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

লায়লা সুলতানা, বাগেরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৭৩ বার পঠিত
রামপালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

লায়লা সুলতানা, বাগেরহাট প্রতিনিধি:
‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এ প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ, ২০২৪ ইং) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
রামপাল সরকারি কলেজের প্রভাষক সাংবাদিক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- উপজেলা ইন্জিনিয়ার মো. গোলজার হোসেন, পিআইও মো. মতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. শাহীনুর রহমান, ভাগা মহিলা কলেজের উপাধ্যক্ষ ইজারদার নাহিদুল ইসলাম, রামপাল সদর বনিক সমিতির সভাপতি আবু দাউদ, সাংবাদিক হাওলাদার আ. হাদি, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, এসআই লিটন কুমার বিশ্বাস প্রমুখ।
বক্তারা হাটবাজার গুলোতে ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা টানিয়ে রাখা, বাজার ব্যবস্থাপনায় নিয়মিত মনিটরিং করা ও বাজারের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে অভিযান পরিচালনার দাবী করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারের নিত্য পণ্যের গুনগতমান নিয়ন্ত্রণে রাখতে ও বাজারের শৃঙ্খলা ফেরাতে সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park