নাটোর প্রতিনিধি:
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার, সিংড়া’র সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক বুধবার (১৩ মার্চ, ২০২৪ ইং) নাটোর জেলার সিংড়া উপজেলায় একটি অভিযান পরিচালনা করে।
সকাল ১১টা হতে পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় সিংড়া উপজেলার সিংড়া বাজার এলাকায় অবস্থিত আশরাফুল (স্বত্বাধিকারীঃ মো: আশরাফুল হোসেন) ৩৮ ধারায় মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা এবং একই বাজার এলাকায় অবস্থিত মেসার্স মাধব সাহা (স্বত্বাধিকারী: মাধব সাহা) ৩৭ ধারায় পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫ হাজার টাকা।
সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
উক্ত অভিযানটি নাটোর জেলার সিংড়া থানার একটি চৌকশ পুলিশ টিমের সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, ভোক্তা অধিকারের এ সহকারী পরিচালক।