1. admin@weeklyprekkhapot.com : admin :
আগামীকাল সাংবাদিক মহীউদ্দিন আহমদের ৫৯তম মৃত্যুবার্ষিকী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আগামীকাল সাংবাদিক মহীউদ্দিন আহমদের ৫৯তম মৃত্যুবার্ষিকী

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ বার পঠিত

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
আগামী ২২ ডিসেম্বর শুক্রবার বিপ্লবী সাংবাদিক মহীউদ্দিন আহমদ’র ৫৯ তম মৃত্যুবার্ষিকী।
তিনি ১৯৬৪ সালের এইদিনে মাত্র ৫৪ বছর বয়সে কুমিল্লা জেলার পয়ালগাছা চৌধুরী বাড়ির নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
দীর্ঘ ২৭ বছর সাংবাদিক ও সাহিত্যিকের জীবনে মহীউদ্দিন আহমদ অধূনালুপ্ত দৈনিক ইনসাফ, দৈনিক আমার দেশ, অর্ধ সাপ্তাহিক নবনূর, সাপ্তাহিক জেহাদ, পাক্ষিক মোছলমান, মাসিক শতদল ও মাসিক তরুণ পত্রিকার সম্পাদক ছিলেন।
এছাড়াও, যুগ্ম ও বার্তা সম্পাদক পদে তিনি দৈনিক কৃষক, দৈনিক প্রত্যয়, দৈনিক নবযুগ, দৈনিক জিন্দেগী, দৈনিক মিল্লাত ও দৈনিক চাষীর সঙ্গে যুক্ত ছিলেন।
চল্লিশের দশকে এই বিপ্লবী ‘কালপুরুষ’ নামে অধিক পরিচিত ছিলেন লেখা-লেখির কারণে। বিশেষকরে উপ-সম্পাদকীয় ও কলাম লেখক হিসেবে তিনি খুবই জনপ্রিয় ছিলেন। জন্মসূত্রে জমিদার হলেও মহীউদ্দিন আহমদ’র বিপ্লবী আন্দোলনের কারণে তার জমিদারী নিলামে চলে যায়।
১৯৪৭ সালের পর পাকিস্তান শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করে তিনি একাধিকবার কারাবরণ করেন। এসময় ডিক্লারেশন বাতিল করা হল তার ‘দৈনিক ইনসাফ’ পত্রিকার। বাজেয়াপ্ত করা হলো তার বংশালের ছাপাখানাসহ বেশ কিছু গ্রন্থ।
প্রয়াত সাংবাদিক এ বি এম মূসা বলতেন, মাত্র ১৯ বছর বয়সে তিনি মহীউদ্দিন আহমদ সম্পাদিত ‘দৈনিক ইনসাফ’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন এবং ওই পত্রিকাটি এদেশের বাংলা সংবাদপত্রে আধুনিকতার সূত্রপাত ঘটিয়েছে।
মহীউদ্দিন আহমদ’র গ্রন্থসমূহের মধ্যে সেরা কাব্যগ্রন্থ ছিল-‘স্বপ্নরেখা’ ও ‘ব্যথার গান’। উপন্যাস-‘মধুচক্র’। ‘বজ্রশক্তি’ সাহিত্য সিরিজ ও ‘সবজান্তা’ কিশোর সাহিত্য সিরিজের ৫০টি গ্রন্থ। এছাড়াও ‘রয় চ্যাপম্যান অ্যান্ডুজ’র অনুবাদে লিখেছেন-‘সেকালের আজব জানোয়ার’ সিরিজ।
উল্লেখ্য, বিপ্লবী সাংবাদিক মহীউদ্দিন আহমদ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র সাংবাদিক ও ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ’র (ওয়াইজেএফবি) সভাপতি এবং ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র সভাপতি কাজি গোলাম আলাউদ্দিন (তানভীর আলাদিন)-এর নানা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park